ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সাদিয়ার বয়স কি ৩৩ বছর? জবাব দিলেন অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৬ বিকাল ৬:৩৭

শোবিজে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের গুঞ্জনের পাশাপাশি তাদের বয়স নিয়েও চলে নানা আলোচনা। এবার নিজের বয়স ও জন্মসাল নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে নিজের বয়সসংক্রান্ত তথ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। সেখান তার বয়স দেওয়া রয়েছে ৩৩ বছর।

একই সঙ্গে অনলাইনে থাকা ভুল তথ্য সংশোধনের উপায় জানতে চেয়েছেন ভক্তদের কাছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাদিয়া। সেখানে গুগলে নিজের নামে তৈরি প্রোফাইলে থাকা বয়সসংক্রান্ত তথ্যের একটি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি। 

থাইল্যান্ডে সাদিয়া আয়মানের বাঁধভাঙা আনন্দ

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যে করেছে তার সাথে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে নাহয় তার সাথে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন আমি কিভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্যটি ঠিক করতে পারবো?’

নিজের জন্মসাল ও বয়স নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথাও জানিয়েছেন সাদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এবছর ১৭ই মার্চ আমি সত‍্যি সত‍্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিলো।’

অভিনেত্রীর কথায়, ‘তবে এনআইডি পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।’

aliul / aliul

সাদিয়ার বয়স কি ৩৩ বছর? জবাব দিলেন অভিনেত্রী

আমার মতো মানুষ যদি অনিরাপত্তায় থাকে, আপনারা সহজে পার পাবেন?

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

ত্রপা মজুমদারের উদ্বেগ

স্বামীর পরিচয় নিয়ে চুপ পারশা, নেটিজেনদের ইঙ্গিত যার দিকে

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

‘অ্যানি’র জেনেভা জয়, পেল সেরা সিরিজের পুরস্কার

দেশের সেরা সুন্দরী এখন সামিরা খান মাহি!

সুর নকলের বিতর্কে মৌসুমী ভৌমিকের অপূর্ব ব্যাখ্যা

রাম-রাবণের তাণ্ডবের মাঝেও সুরিয়ার দাপট

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

২৫ মিনিটের লাইভে যা বললেন: তানজিন তিশা