ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ১২:২৪

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নাকের অস্ত্রোপচার করিয়েছেন, বিষয়টি নিয়ে এবার আর রাখঢাক করলেন না। শুধু নিজের অস্ত্রোপচারের কথাই নয়, অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর সম্মতি এবং সৌন্দর্যচর্চায় তার প্রভাব নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। মজার ছলে জাহ্নবী জানিয়েছেন, নাকের অস্ত্রোপচারের পরই নাকি তার মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন মা।

২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এর কয়েক মাস আগেই মারা যান তার মা অভিনেত্রী শ্রীদেবী। তবে মেয়ের অভিনয়জগতে আসার সিদ্ধান্তে শুরু থেকেই খুব একটা সায় ছিল না শ্রীদেবীর। তিনি চাইতেন না, মেয়ে তাঁর মতো অভিনেত্রী হোক। যদিও পরে ধীরে ধীরে জাহ্নবীর সিদ্ধান্ত মেনে নেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে আসার বিষয়ে মায়ের সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করেন জাহ্নবী। তিনি জানান, একদিন নিজের অভিনয়ে আসার ইচ্ছার কথা মাকে জানিয়েছিলেন। মেয়ের এমন সিদ্ধান্তে প্রথমে অবাক হয়েছিলেন শ্রীদেবী। পরে সম্মতি জানিয়ে বলেছিলেন, ‘ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে!’

মায়ের সেই প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনেই নিজের নাকের অস্ত্রোপচারের কথা সামনে আনেন জাহ্নবী। হাস্যরসের ছলে তিনি বলেন, ‘আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে!’

জাহ্নবীর ভাষ্য, সৌন্দর্যচর্চা ও অস্ত্রোপচারের বিষয়গুলো তার বেড়ে ওঠার অভিজ্ঞতার সঙ্গেও জড়িয়ে আছে। কারণ, তার মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। অভিনেত্রীর মতে, মায়ের সেই সিদ্ধান্ত তাদের পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছিল। সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তৈরিতেও মায়ের প্রভাবের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।

aliul / aliul

আমার মতো মানুষ যদি অনিরাপত্তায় থাকে, আপনারা সহজে পার পাবেন?

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

ত্রপা মজুমদারের উদ্বেগ

স্বামীর পরিচয় নিয়ে চুপ পারশা, নেটিজেনদের ইঙ্গিত যার দিকে

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

‘অ্যানি’র জেনেভা জয়, পেল সেরা সিরিজের পুরস্কার

দেশের সেরা সুন্দরী এখন সামিরা খান মাহি!

সুর নকলের বিতর্কে মৌসুমী ভৌমিকের অপূর্ব ব্যাখ্যা

রাম-রাবণের তাণ্ডবের মাঝেও সুরিয়ার দাপট

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

২৫ মিনিটের লাইভে যা বললেন: তানজিন তিশা

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে