ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

রাম-রাবণের তাণ্ডবের মাঝেও সুরিয়ার দাপট


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২৬ দুপুর ৩:৩৪

রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’ ঘিরে বক্স অফিসে যখন আলোচনা তুঙ্গে, তখন পিছিয়ে নেই দক্ষিণী অভিনেতা সুরিয়ার নতুন সিনেমা ‘সিন’। দীপাবলির আগে, গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই ভারতে আয় করেছে ১৯ কোটি ১৫ লাখ রুপি। বিশ্বজুড়ে এর আয় ৩৪ কোটি ২৫ লাখ রুপি। ২০২৬ সালে মুক্তি পাওয়া সূরিয়ার তিনটি সিনেমার মধ্যে প্রথম দিনের আয়ের হিসাবে এটিই এখন সবচেয়ে সফল।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) মুক্তি পাওয়া ‘রামায়ণ’ প্রথম দিনে ভারতে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি (নেট) আয় করে। সব ভাষা মিলিয়ে সিনেমাটির ভারতীয় বাজারের মোট আয় দাঁড়ায় ৭৭ কোটি ৫০ লাখ রুপি (গ্রস)। বিশ্বজুড়ে প্রথম দিনের আয় ১৫৫ কোটি রুপি বলে জানা গেছে।

অন্যদিকে শুক্রবার (৬ নভেম্বর) মুক্তি পাওয়া ‘সিন’-এর প্রথম দিনের আয় সূরিয়ার চলতি বছরের আগের দুই সিনেমার উদ্বোধনী আয়ের রেকর্ড ছাড়িয়েছে। বক্স অফিসবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির তামিল সংস্করণ থেকে এসেছে ১৬ কোটি ১৫ লাখ রুপি। ডাব করা সংস্করণ থেকে আয় ৩ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে সিনেমাটির প্রথম দিনের আয় ১৯ কোটি ১৫ লাখ রুপি (নেট)। বিশ্বব্যাপী আয় ৩৪ কোটি ২৫ লাখ রুপি।

এর আগে মে মাসে মুক্তি পাওয়া সুরিয়ার ‘কারুপ্পু’ প্রথম দিনে আয় করেছিল ১৫ কোটি ৫০ লাখ রুপি। আগস্টে মুক্তি পাওয়া ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’-এর আয় ছিল ১৫ কোটি ৩৫ লাখ রুপি। ফলে নিজের আগের দুই সিনেমার উদ্বোধনী আয়ের রেকর্ড ভেঙেছে ‘সিন’। তবে চলতি বছরের প্রথম দিনের আয়ের হিসাবে রজনীকান্তের ‘জেলার ২’ ও বিজয়ের ‘জানা নায়াগান’ এখনো এগিয়ে। সিনেমা দুটির উদ্বোধনী আয় যথাক্রমে ৫৯ কোটি ৭০ লাখ ও ৪২ কোটি ৭০ লাখ রুপি।

জিতু মাধবন পরিচালিত ‘সিন’-এ সুরিয়ার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী নাজরিয়া নাজিম ও নাসলেন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সুশিন শ্যাম। দীপাবলির ছুটিতে প্রথম সপ্তাহান্তে সিনেমাটির আয় আরও বাড়ে কি না, এখন সেটিই দেখার বিষয়।

এদিকে, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমাটিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, ও রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। এছাড়াও রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, অরুণ গোভিল, রবি দুবে, লারা দত্ত ও সানি দেওলসহ অনেকে অভিনয় করেছেন। 

aliul / aliul

সুর নকলের বিতর্কে মৌসুমী ভৌমিকের অপূর্ব ব্যাখ্যা

রাম-রাবণের তাণ্ডবের মাঝেও সুরিয়ার দাপট

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

২৫ মিনিটের লাইভে যা বললেন: তানজিন তিশা

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে

ঝগড়াটে চরিত্র করবো না

১৮ বছরের তরুণী পূর্ণিমা

যা খুশি বলো, চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমি নারীর পক্ষেই থাকব: প্রভা

ছাত্রীদের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন

তিশা-অথৈ’র বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত

গালওয়ান সংঘর্ষ নিয়ে সালমানের সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে

মুক্তি পেয়েই ১৫০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা