ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

গালওয়ান সংঘর্ষ নিয়ে সালমানের সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২৬ দুপুর ১১:৩৫

অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে বলিউড অভিনেতা সালমান খানের আগামী ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর। এদিকে ছবির শুটিং ও সরকারি ছাড়পত্র পাওয়া নিয়ে নানা গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন সালমান।  

গত ৬ নভেম্বর মুম্বাইয়ে সিনেমাটির ঝলক প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানে ছবির শুটিং ও মুক্তি নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সালমানের দাবি, ছবির কাজ নিয়ে জটিলতা কিংবা দেরি হওয়ার যে খবর ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই।

সম্প্রতি খবর ছড়ায়, ছবির কয়েকটি দৃশ্য নিয়ে কেন্দ্রীয় সরকারের আপত্তি থাকায় নতুন করে শুটিং করতে হয়েছে নির্মাতাদের। শুরুতে ছবির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নাম পরিবর্তন করা হয়। সরকারের আপত্তির কারণেই নাম বদলানো হয়েছে বলেও গুঞ্জন ছিল। এসব খবর শুনে বিরক্তি প্রকাশ করে সালমান বলেন, ‘সব বাজে কথা! এই খবর একেবারেই সত্যি নয়।’

ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা ছবিটি তৈরি করেছি সেনাদের নিয়ে। তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যান, তাদের পরিবারের সদস্যদের কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে। এখানে কোনো নেতিবাচক শক্তির কথা নেই। নেতিবাচক আসলে পরিস্থিতি।’

ভারত ও চীনের সংঘাতের প্রেক্ষাপটে তৈরি ছবিটির বিষয়বস্তু নিয়েও নানা আলোচনা হচ্ছিল। বিশেষ করে চীনের প্রসঙ্গ এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথা বিবেচনায় নিয়ে ছবিটির মুক্তির বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে খবর ছড়ায়। তবে এসব খবরও ভিত্তিহীন বলে জানিয়েছেন সালমান।

২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এ কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র ও চলচ্চিত্রের ছাড়পত্র পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল বলেও খবর প্রকাশিত হয়।

প্রথমে ২০২৬ সালের এপ্রিলে ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল। তবে পরে সেই তারিখ পরিবর্তন করা হয়। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। 

aliul / aliul

সুর নকলের বিতর্কে মৌসুমী ভৌমিকের অপূর্ব ব্যাখ্যা

রাম-রাবণের তাণ্ডবের মাঝেও সুরিয়ার দাপট

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

২৫ মিনিটের লাইভে যা বললেন: তানজিন তিশা

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে

ঝগড়াটে চরিত্র করবো না

১৮ বছরের তরুণী পূর্ণিমা

যা খুশি বলো, চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমি নারীর পক্ষেই থাকব: প্রভা

ছাত্রীদের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন

তিশা-অথৈ’র বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত

গালওয়ান সংঘর্ষ নিয়ে সালমানের সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে

মুক্তি পেয়েই ১৫০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা