১৮ বছরের তরুণী পূর্ণিমা
নব্বই দশকের শেষভাগ থেকে ঢালিউডে গ্ল্যামার ছড়িয়ে আসছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। চলচ্চিত্রে তাঁর পথচলার প্রায় তিন দশক হতে চলেছে। বয়স চল্লিশ পেরুলেও তাঁর সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতা এখনো ভক্তদের মুগ্ধ করে। সামাজিক মাধ্যমে নতুন লুকের ছবি প্রকাশ করতেই আবারও প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি নতুন লুকের ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। ছবিগুলোতে তাঁর পোশাকের পাশাপাশি বিশেষভাবে নজর কেড়েছে চুলের সাজ ও নান্দনিক অনুষঙ্গ। একটি ছবিতে কালো রঙের আকর্ষণীয় টপসে দেখা গেছে তাঁকে। পোশাকের সঙ্গে মানানসই সাজে ফুটে উঠেছে তাঁর আধুনিক ও পরিশীলিত ফ্যাশন রুচি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হেয়ারস্টাইল। কখনো চুল পেছনে পরিপাটি করে বেঁধে মাথায় পরেছেন ক্রিস্টাল পাথর ও মুক্তাখচিত কালো হেডব্যান্ড। আবার কখনো ক্লাসি বান বা আপডু হেয়ারস্টাইলের সঙ্গে যুক্ত করেছেন ফুলের নকশার হেয়ার ক্লিপ ও ক্রিস্টাল হেয়ার পিন। নতুন এই সাজে পূর্ণিমার ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা দেখা যাচ্ছে। একজন নেটিজেন মজার ছলে লিখেছেন, ‘আমার বয়স যখন ১২, তখন পূর্ণিমার বয়স ২৭। এখন আমার বয়স ২৬, আর পূর্ণিমার বয়স ১৮।’ ভক্তের এই মন্তব্যে ফুটে উঠেছে পূর্ণিমার তারুণ্য ধরে রাখার বিষয়টি নিয়ে তাদের মুগ্ধতা।
শান্তা / শান্তা
সুর নকলের বিতর্কে মৌসুমী ভৌমিকের অপূর্ব ব্যাখ্যা
রাম-রাবণের তাণ্ডবের মাঝেও সুরিয়ার দাপট
অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা
২৫ মিনিটের লাইভে যা বললেন: তানজিন তিশা
ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে
ঝগড়াটে চরিত্র করবো না
১৮ বছরের তরুণী পূর্ণিমা
যা খুশি বলো, চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমি নারীর পক্ষেই থাকব: প্রভা
ছাত্রীদের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন
তিশা-অথৈ’র বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত
গালওয়ান সংঘর্ষ নিয়ে সালমানের সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে
মুক্তি পেয়েই ১৫০ কোটি ছাড়াল ‘রামায়ণ’