ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২৬ বিকাল ৫:২৩

এক ব্যবসায়ীকে মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন পরীমনি। কিন্তু সেখানে গিয়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে গালমন্দ ও হুমকি দিয়ে আসেন তিনি। আদালত প্রাঙ্গণের সেই ঘটনা দেশজুড়ে রূপ নেয় তুমুল আলোচনায়। সাধারণ মানুষের একটা বড় অংশ সেই সাংবাদিকের পক্ষে সরব হন। ঘটনাস্থলে উপস্থিত কোনো প্রত্যক্ষদর্শী পরীমনিকে ওই সাংবাদিকের কোনো ‘ব্যাডটাচ’-এর শিকার হতে দেখেননি। 

বিষয়টি নিয়ে এত আলোচনার মাঝে আবার পরীমনিকে ভুক্তভোগী হিসেবেও দেখছেন কেউ কেউ। তাদের একজন আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

বৃহস্পতিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন অভিনেত্রী।

ভিডিও বার্তায় পরীমনির পাশে দাঁড়িয়ে সাদিয়া জাহান প্রভা বলেন, কিছু বিষয় আছে, যা এড়িয়ে না গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারি না, অপরাধী মনে হয়, বিবেকের কাছে ছোট হয়ে যাই।

ভুক্তভোগী সেই সাংবাদিককে উদ্দেশ্য করে প্রভা জানান, আপনারা তাকে সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।

নিজের সঙ্গেও ‘ব্যাডটাচ’-এর ঘটনা ঘটেছে দাবি করে প্রভা সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি একটা প্রসাধনীর ফেয়ার ইভেন্টে গিয়েছিলাম। তখন কয়েকজন সাংবাদিক আমাকে ঘিরে ধরেছিলেন।’

খানিকটা থেমে প্রভা বলেন, ‘বিশ্বাস করেন, তিনি যদি সাংবাদিক না হতেন, আমার নিজের স্যান্ডেল দিয়ে তাকে প্রহার করতাম। আমি তাকে হেসে হেসেই বলছিলাম, আপনি বুঝতে পারছিলেন না, আমি আনকমফোর্টেবল ফিল করছি?’

প্রভা বলেন, ‘একসঙ্গে অনেকগুলো মাইক্রোফোন নিয়ে তিনি প্রায় আমার কাছে (বুকের দিকে ইঙ্গিত করে) চলে আসছিলেন। আমি যতই সরছিলাম, তার হাত ততই আমার কাছে আসছিল।’

অভিনেত্রী বলেন, ‘এমন মুহূর্তে যদি আমি কোনো রকম নড়াচড়া করতাম, একটা ব্যাডটাচ ঘটে যেত।’

এমন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন বলেও দাবি করেন অভিনেত্রী। এরপর পরীমনি কাণ্ডে সেই সাংবাদিকের পাশে না দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রভা ঘটনাটি তদন্তের দাবি জানান।

তবে প্রভার এই ভিডিও বার্তার পর সামাজিক মাধ্যমে তীর্যক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনদের বড় একটি অংশ। তার এই দাবির সঙ্গে একমত হতে পারেননি অনেকেই। বরং ভিডিওটির মন্তব্যঘরে প্রভার বক্তব্য নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা করেছেন তারা।

aliul / aliul

মুক্তি পেয়েই ১৫০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেম, গুঞ্জন উড়িয়ে দিলেন দিঘী

তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান

ঢাকাই চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ছে নবাগত চিত্রনায়ক শেখ রিফাতের

প্রেম গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা : আমি যেন বিশ্বসুন্দরী!

নতুন পরিচয়ে কার্তিক আরিয়ান

গাইবে ‘নগরবাউল’, ‘ওয়ারফেজ’সহ জনপ্রিয় সাত ব্যান্ড

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি

কটাক্ষ করতেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন রণবীর

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত