ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে
জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র বিশেষ একটি পর্বে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সেখানে পুরোনো দিনের স্মৃতি হাতড়ে মজার এক অভিজ্ঞতার কথা শোনালেন শাহেনশাহ অমিতাভ বচ্চন। অভিনেত্রীর সামনেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউজের একটি পুরোনো ঘটনা তুলে ধরেন এ কিংবদন্তি। অমিতাভের মুখে সেই কাহিনি শুনে হাসিতে ফেটে পড়েন দর্শকরা।
মিরান্ডা হাউজে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতা কোনো দিন ভুলতে পারেননি অমিতাভ বচ্চন। সেদিন হোস্টেলের বারান্দায় বসে থাকা ছাত্রীরা তাকে দেখে মজার ছলে নানা মন্তব্য করতে শুরু করেন। অমিতাভ বলেন, যেদিন প্রথম মিরান্ডা হাউজে ঢুকেছিলাম, বারান্দায় বসে থাকা হোস্টেলের মেয়েরা বলতে শুরু করল— ‘আয়ে হায়ে কী চলন!’ এ বিষয়টিতে থতমত খেয়ে গিয়েছিলেন বিগবি।
নারীদের প্রতি রাস্তাঘাটে হওয়া অনবরত কটূক্তি ও ইভটিজিংয়ের প্রসঙ্গও টেনে আনেন অভিনেতা। তিনি বলেন, ‘তখনই বুঝতে পেরেছিলাম, কোনো নারীকে এভাবে উত্ত্যক্ত করা হলে তার মনের ভেতর কী চলে।’
এই বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘যতক্ষণ না নিজের সঙ্গে এমন কিছু ঘটছে, ততক্ষণ অন্যের অনুভূতি বোঝা সম্ভব নয়। মিরান্ডা হাউজে প্রথম দিন ঢুকে ওই তির্যক মন্তব্য শুনে আমি তো বুঝতেই পারছিলাম না, কী করব!’
শাহেনশাহের কথা শুনে কৌতূহলী হয়ে ওঠেন মাধুরী দীক্ষিত। অভিনেত্রী সরাসরি প্রশ্ন করেন— ‘এরপর কী করেছিলেন আপনি?’ উত্তরে একমুহূর্ত দেরি না করে নিজের কায়দায় রসিকতা করে অমিতাভ বলেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব!’
এ কিংবদন্তি অভিনেতার অকপট স্বীকারোক্তি শুনে হাসির রোল ওঠে অনুষ্ঠানের মঞ্চে। বহু বছর আগের সেই ছোট্ট ঘটনা যে আজও তার স্মৃতিতে এতটা উজ্জ্বল, তা অভিনেতার কথাতেই স্পষ্ট।
শান্তা / শান্তা
সুর নকলের বিতর্কে মৌসুমী ভৌমিকের অপূর্ব ব্যাখ্যা
রাম-রাবণের তাণ্ডবের মাঝেও সুরিয়ার দাপট
অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা
২৫ মিনিটের লাইভে যা বললেন: তানজিন তিশা
ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে
ঝগড়াটে চরিত্র করবো না
১৮ বছরের তরুণী পূর্ণিমা
যা খুশি বলো, চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমি নারীর পক্ষেই থাকব: প্রভা
ছাত্রীদের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন
তিশা-অথৈ’র বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত
গালওয়ান সংঘর্ষ নিয়ে সালমানের সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে
মুক্তি পেয়েই ১৫০ কোটি ছাড়াল ‘রামায়ণ’