সুর নকলের বিতর্কে মৌসুমী ভৌমিকের অপূর্ব ব্যাখ্যা
বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। মুক্তি পাবে ডিসেম্বরে। এ উপলক্ষে ২ নভেম্বর প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম গান ‘তু মিল যায়ে’। প্রকাশের পর থেকে অন্তর্জালে ভাইরাল গানটি। ইউটিউবে এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে ৬ কোটি।
এদিকে ‘তু মিল যায়ে’ গানটির কিছু অংশের সুরের সঙ্গে বিখ্যাত বাংলা গান ‘আমি শুনেছি সেদিন তুমি’র মিল পাচ্ছেন অনেকে। তাদের মতে, মৌসুমী ভৌমিকের গানটির সুর দ্রুতলয়ের সংগীতায়োজনে নতুন আঙ্গিক দেওয়া হয়েছে ‘তু মিল যায়ে’ গানে।
এ বিষয়ে সোমতীর্থ নন্দী নামের এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করেছেন, “হঠাৎ ইউটিউবে শাহরুখ খানের আগামী সিনেমা ‘কিং’-এর একটা গান শুনলাম, ‘তু মিল যায়ে’; এ গানটার শুরুর অংশের সাথে মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’র শুরুর অংশের আনক্যানি টাইপের মিল পেলাম।”
পোস্টে ট্যাগ করা হয়েছিল মৌসুমী ভৌমিককে। তার নজরে আসে বিষয়টি। সেখানেই তিনি নিজের ব্যাখ্যা দিয়েছেন। গায়িকা বলেন, ‘আমি এই গান আগে শুনিনি, তুমি বললে বলে শুনলাম। কিন্তু আমার তোমার মতন মনে হয়নি। দেখো, আমরা ঘুরে ফিরে সকলেই একই স্বর নিয়ে খেলা করি, একই স্বরের পারমিউটেশন কম্বিনেশন। এই গানে আমার গানের ছায়া—আমার কিন্তু তেমন মনে হয়নি। তাছাড়া, আমি এমন কোনো অমোঘ সৃষ্টি করিনি; এতই আনকোরা কোনো মিউজিক্যাল ফ্রেজ, আগে কেউ কোনোদিন এমনটা করেনি—এমন না।’
গুণী এই শিল্পী আরো জানান, একই স্বরের সমষ্টি পাঁচালীতেও শোনা যায়। তার ভাষ্য, “শুনেছি সেদিন’ যেমন করে শুরু হয়, তার বিশ্লেষণ করলে দেখবে, পাঁচালীর মিউজিক্যাল ফ্রেজ। কিন্তু আমার গান সেখানে আটকে থাকে না, সেই বীজ থেকে সে গাছ হয়ে ওঠে। আমি সচেতনভাবে পাঁচালী ভাবিনি, কিন্তু নিশ্চয় আমার শোনার ভিতরে যা ছিল, তার থেকেই আমার সুর জন্ম নিয়েছে।”
মৌসুমীর মতে, তার গানেও অনেকের ছায়া রয়েছে। শিল্পী বলেন, ‘একদিন এক বন্ধু আমায় বলেছিল, তোমার গানে জেসির ছায়া। জেসি? জোন বায়েজের? আমি তখন শুনলাম, আর শুনে ভাবলাম, তাই তো! অথচ আমি তো সে কথা ভেবে আমার গান তৈরি করিনি! আসলে কী জানো? ছায়া আমরা সবাই বহন করি। জেনে অথবা না জেনে। আমিও। তুমিও। আমরা যা চিনি, যাকে চিনি, তার ছায়া দেখি অন্যের মুখে। তোমার দেখাতে অথবা শোনাতে কোনো ভুল নেই, কিন্তু তার মানে একেবারেই এই নয় যে, এই গানের সঙ্গে আমার গানের কোনো সম্পর্ক আছে। আর থাকেও যদি, তাতেই বা কী এসে যায়? সত্যি যদি হুবহু কেউ একজনের থেকে কিছু নিয়ে কপি করে নিজের বলে চালায়, তখন ভাবা উচিত অবশ্যই, না হলে এভাবে ভেবো না।’
উল্লেখ্য, ‘তু মিল যায়ে’ গানের কথা লিখেছেন কুমার। সংগীতায়োজনে সচীন-জিগার। গানটিতে কণ্ঠ দিয়েছেন এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। আর গানের দৃশ্যে শাহরুখের সঙ্গে রোম্যান্স করেছেন দীপিকা পাড়ুকোন।
aliul / aliul
সুর নকলের বিতর্কে মৌসুমী ভৌমিকের অপূর্ব ব্যাখ্যা
রাম-রাবণের তাণ্ডবের মাঝেও সুরিয়ার দাপট
অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা
২৫ মিনিটের লাইভে যা বললেন: তানজিন তিশা
ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে
ঝগড়াটে চরিত্র করবো না
১৮ বছরের তরুণী পূর্ণিমা
যা খুশি বলো, চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমি নারীর পক্ষেই থাকব: প্রভা
ছাত্রীদের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন
তিশা-অথৈ’র বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত
গালওয়ান সংঘর্ষ নিয়ে সালমানের সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে
মুক্তি পেয়েই ১৫০ কোটি ছাড়াল ‘রামায়ণ’