ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ছাত্রীদের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২৬ দুপুর ১১:৩৮

জীবনের এক অজানা অধ্যায় ভাগ করে নিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ইন্ডাস্ট্রিজের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হিসেবে যার একসময় পরিচিত ছিল, সেই মানুষটাই একসময় হেনস্তার মুখে পড়েছিলেন কলেজ ছাত্রীদের হাতে।

কী ঘটেছিল? তা সদ্য কেবিসির অনুষ্ঠানে ভাগ করে নিয়েছেন অভিনেতা। সেখানে ওই পর্বে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। 

কলেজের ছাত্রীদের হাতে টিজিং-এর শিকার হওয়ার সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অমিতাভ জানান, সেই ঘটনাটিই তাকে শিখিয়েছিল কোনো নারী যখন রাস্তায় এই ধরণের কটূক্তির শিকার হন, তখন তার মনে ঠিক কেমন অনুভূতি হয়।

কেবিসি-র মঞ্চে বেশ গম্ভীর সুরেই অমিতাভ বচ্চন সেই পুরোনো দিনের কথা তুলে ধরেন। তিনি বলেন, 'আমি আপনাদের একটা গম্ভীর কথা বলতে চাই... প্রথমবার যেদিন আমরা মিরাণ্ডা হাউসে ঢুকলাম, হোস্টেলের ব্যালকনিতে বসে থাকা সমস্ত মেয়েরা একযোগে বলে উঠল— ‘আয়ে হায়ে কী চলন!’

অমিতাভ যোগ করেন, ‘ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম, যখন কোনও নারীর সঙ্গে এই ধরনের ইভটিজিং হয়, তখন তার হৃদয়ে কী ঘটে। কারণ নিজের ওপর না ঘটলে কেউ সেটা অনুধাবন করতে পারে না। মিরাণ্ডা হাউসে পা দেওয়ার পর যখন ওটা শুনলাম, তখন আমি বুঝতেই পারছিলাম না কী করব…’।

কথাটি শুনে মাধুরী দীক্ষিত হেসে কৌতুহল প্রকাশ করে জিজ্ঞেস করেন যে, তারপর তারা কী করেছিলেন? উত্তরে স্বভাবসিদ্ধ রসিকতায় অমিতাভ বলেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব!’

aliul / aliul

সুর নকলের বিতর্কে মৌসুমী ভৌমিকের অপূর্ব ব্যাখ্যা

রাম-রাবণের তাণ্ডবের মাঝেও সুরিয়ার দাপট

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

২৫ মিনিটের লাইভে যা বললেন: তানজিন তিশা

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে

ঝগড়াটে চরিত্র করবো না

১৮ বছরের তরুণী পূর্ণিমা

যা খুশি বলো, চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমি নারীর পক্ষেই থাকব: প্রভা

ছাত্রীদের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন

তিশা-অথৈ’র বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত

গালওয়ান সংঘর্ষ নিয়ে সালমানের সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে

মুক্তি পেয়েই ১৫০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা