ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ত্রপা মজুমদারের উদ্বেগ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২৬ বিকাল ৬:১০

অভিনেত্রী ত্রপা মজুমদার বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ায় মহিলা সমিতিতে নাটকের দলগুলোর খরচ বেড়েছে। এ বিষয়ে এ অভিনেত্রী আরও বলেন, ‘সারা দুনিয়ায় থিয়েটার বেঁচে আছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। থিয়েটার কখনো একা চলতে পারে না। কিন্তু বাংলাদেশে সামান্য ভর্তুকি দিয়ে তা তুলে নেওয়া হয়। কোন যুক্তিতে তুলে নেওয়া হয়, তা বুঝি না। তিনি বলেন, ‘মহিলা সমিতির সঙ্গে বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাস জড়িয়ে আছে। সরকার সুন্দর একটি উদ্যোগ নেবে, সেটাই আশা করছি।

আমি মনে করি, সরকারের সঠিক জায়গায় বিষয়টি তুলে ধরতে পারলে ভর্তুকি ঠিক হয়ে যাবে। সম্ভবত বিষয়টি সঠিক জায়গায় যাচ্ছে না। টেলিভিশনে কম নাটক করার বিষয়ে ত্রপা মজুমদার বলেন, ‘প্রথম থেকেই অবশ্য টেলিভিশন নাটকে কম কাজ করি। আমাকে খুব একটা টানত না, মঞ্চই টানত। এর অন্যতম কারণ, থিয়েটারে সন্ধ্যার পর সময় দিতে হয়। তারপরও টেলিভিশনে কাজ করেছি। আফসানা মিমি আপার পরিচালনায় “পৌষ ফাগুনের পালা”, “ডলস হাউস” ও “সাড়ে তিনতলা”-এই তিনটি বড় ধারাবাহিকে অভিনয় করেছি।’ ‘আফসানা মিমি আপা “পৌষ ফাগুনের পালা” করার সময় আমার শুটিং শুক্র ও শনিবার রাখতেন। সে কারণে কাজটি করা সহজ হতো। ওইভাবে শুটিং করতে পারলে কাজ করা সম্ভব। “পৌষ ফাগুনের পালা” নাটকে এভাবে এক বছর টানা শুটিং করেছি।’ 

শান্তা / শান্তা