ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১২:২৫

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা। সোমবার (৯ নভেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ বলে জানিয়েছেন অভিনেত্রী। সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন তিনি।

মেঘলা জানান, সোমবার রাত আটটার (আনুমানিক) দিকে রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তার বাবা। রাত ৮টা ৫০ মিনিটে সর্বশেষ কথা হয়েছিল মেঘলার সঙ্গে। এরপর থেকে বাবার মুঠোফোন বন্ধ পাচ্ছেন বলে জানান তিনি।

মেঘলা তার পোস্টে লেখেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমার বাবা ভীষণ অসুস্থ। তার শারীরিক অবস্থা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমরা উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

এরই মধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান মেঘলা। কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি, বাবার সন্ধান মেলেনি। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন অভিনেত্রী।

নেটিজেনদের উদ্দেশে মেঘলা তার বার্তায় লেখেন, ‘সবার কাছে আমার বিনীত অনুরোধ, কেউ যদি আমার বাবাকে কোথাও দেখে থাকেন, তার সন্ধান পেয়ে থাকেন কিংবা তার সম্পর্কে সামান্য কোনো তথ্যও জেনে থাকেন, দয়া করে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। আপনাদের একটি তথ্য কিংবা সামান্য সহযোগিতাও হয়তো আমার বাবাকে খুঁজে পেতে অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমার বাবা অসুস্থ, আমরা প্রতিটি মুহূর্ত অত্যন্ত দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছি।’

মেঘলা জানিয়েছেন, উত্তরখানে তাদের একটি জায়গায় নির্মাণকাজ চলছে। সেটাই তদারকি করতে গিয়েছিলেন তার বাবা। পরে বসুন্ধরার বাসায় ফেরার জন্য রওনা দেন। কিন্তু বাসায় আর আসেননি।

প্রসঙ্গত, মেঘলা মুক্তা নিজেও বেশ কিছুদিন ধরে নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন। গত ২৮ জুলাই রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। বেশ কিছুদিন থাকতে হয়েছিল আইসিইউতে। কিছুটা সুস্থ হয়ে ওই ঘটনার জন্য আইনি পদক্ষেপ নেন। কিন্তু আশানুরূপ ফল পাননি বলে ঢাকা পোস্টের সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।

aliul / aliul

ওয়েব সিরিজে ‘অন্যরকম’ চরিত্রে তাসনিয়া ফারিণ

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা

প্রকৃতির মাঝে হারালেন প্রভা, এবার গেলেন কোথায়?

সাদিয়ার বয়স কি ৩৩ বছর? জবাব দিলেন অভিনেত্রী

আমার মতো মানুষ যদি অনিরাপত্তায় থাকে, আপনারা সহজে পার পাবেন?

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

ত্রপা মজুমদারের উদ্বেগ

স্বামীর পরিচয় নিয়ে চুপ পারশা, নেটিজেনদের ইঙ্গিত যার দিকে

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

‘অ্যানি’র জেনেভা জয়, পেল সেরা সিরিজের পুরস্কার

দেশের সেরা সুন্দরী এখন সামিরা খান মাহি!

সুর নকলের বিতর্কে মৌসুমী ভৌমিকের অপূর্ব ব্যাখ্যা