ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

৪ ডিসেম্বর সালমানের ‘মাতৃভূমি’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২৬ বিকাল ৬:২০

অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হলো বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’-এর। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির মুক্তির তারিখসহ বেশ কিছু নতুন তথ্য প্রকাশ করেন নির্মাতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান, চিত্রাঙ্গদা সিং ও সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া। এদিন বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় সালমানকে। নিজের দেরি করে আসার অভ্যাস নিয়েও রসিকতা করেন তিনি। এমনকি নিজের জীবন নিয়ে কখনও বায়োপিক নির্মিত হলেও সেটি বাণিজ্যিকভাবে সফল হবে না বলেও মন্তব্য করেন এই অভিনেতা। ‘মাতৃভূমি’ সিনেমাটির নাম শুরুতে ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। ভারত-চীন সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে ছবিটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে সিনেমার বিষয়বস্তু ও গল্পে পরিবর্তন আনার খবর সামনে আসে। অনুষ্ঠানে সালমান খান স্পষ্ট করেছেন, সিনেমার নাম পরিবর্তনের পেছনে সরকারের কোনো চাপ ছিল না। উল্লেখ্য, সালমান খানের সর্বশেষ সিনেমা ছিল ‘সিকান্দার’। রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি বড় তারকাবহর ও বিশাল বাজেট নিয়ে মুক্তি পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

শান্তা / শান্তা

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ

৩৩ বছরে পা দিলেন বিদ্যা সিনহা মিম

কে হচ্ছেন নতুন জেমস বন্ড

৪ ডিসেম্বর সালমানের ‘মাতৃভূমি’

আবারও ‘মনপুরা’ জুটি

শবনম ফারিয়ার আক্ষেপ : সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার

তৃতীয় বিয়ে, ১৩ বছরের সংসার, বিচ্ছেদের ঘোষণা দিলেন পবন কল্যাণ

ওয়েব সিরিজে ‘অন্যরকম’ চরিত্রে তাসনিয়া ফারিণ

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা

প্রকৃতির মাঝে হারালেন প্রভা, এবার গেলেন কোথায়?

সাদিয়ার বয়স কি ৩৩ বছর? জবাব দিলেন অভিনেত্রী

আমার মতো মানুষ যদি অনিরাপত্তায় থাকে, আপনারা সহজে পার পাবেন?

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি