মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজ হওয়ার দুইদিন পর উপজেলার ফোর্ডনগর এলাকায় ধলেশ্বরী নদী থেকে রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সকালে স্থানীয়রা মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত রুবেল ঢাকার ধামরাই উপজেলার ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। সে পেশায় কৃষি শ্রমিকের কাজ করতো।
নিহত রুবেল মিয়ার স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানায়, গত ৬ নভেম্বর মধ্যরাতে একটি ফোনকল পেয়ে ঘর থেকে বাইরে চলে যান তার স্বামী। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, নিখোঁজের দুই দিন পর শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে রুবেলের স্ত্রী আঞ্জুয়ারা মরদেহ সনাক্ত করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
T.A.S / T.A.S
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়