রায়পুরায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
রান ফর অল প্রতিপাদ্যে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার (৮ নভেম্বর) ভোরে নরসিংদীর রায়পুরায় এই ম্যারাথনের আয়োজন করে রায়পুরা রানার কমিনিউটি ও উপজেলা প্রশাসন।
৪২, ২১ ও ১০ কিলোমিটার এই তিন ক্যাটাগরিতে বিভক্ত ম্যারাথনে অংশ নেয় দেশ-বিদেশের প্রায় ৭শ’ দৌড়বিদ। নারী, শিশু, তরুণ, বৃদ্ধ সবাই একসাথে পায়ে পা মিলিয়ে দৌড়ালেন। অনেকে অংশ নিয়েছে প্রথমবার, অনেকে আবার একাধিক। তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাসের চিহ্ন। সবার একটিই প্রত্যাশা, সবুজে ভরে উঠুক দেশ ও সুন্দর হোক আগামী প্রজন্মের ভবিষ্যৎ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া আশরাফুল ইসলাম বলেন, এটা আমার দ্বিতীয়বারের মতো কোনো ইভেন্টে জয়েন করা। সুস্থ থাকতে হলে জীবনে প্রচুর দৌড়াতে হবে। আরেকজন অংশগ্রহণকারী বলেন, চাকরিজীবীদের সব সময় বসে থাকতে হয়। ফিজিক্যাল অ্যাক্টিভিটিজের মাত্রা কম থাকে। সেক্ষেত্রে বলবো নিজেকে যতো ফিজিক্যাল অ্যাক্টিভিটিজের ভেতর রাখা যায়, ততো ফিট থাকা যাবে। এতে আমাদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকে।
আয়োজকরা বলছেন, সবুজ দেশ আর সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে এই ম্যারাথন। শরীর ও মন সুস্থ রাখতে দৌড়ের বিকল্প নেই বলেও জানান দৌড়বিদরা। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে সক্ষম বলেও মনে করেন অনেকে।
T.A.S / T.A.S
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা