ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিঙ্গাইরে পিকাপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ৪:৪৪

মানিকগঞ্জে সিঙ্গাইরে পিকাপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সিঙ্গাইর উপজেলার ইতরা গ্রামের নূর হোসেনের ছেলে মো. বাঁধন(১৮) ও সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। এসময় গুরুতর আহত হয়েছেন ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে লাদেন হোসেন(১৭)।

প্রত্যক্ষদর্শী আলামিন খান বলেন, মোটরসাইকেল এবং পিকাপ দুটিই অতিরিক্ত গতি ছিল। মোটরসাইকেলে ছিলেন চালকসহ  ৩জন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক বাঁধন। পিকাপ চালক পালিয়ে গেলে গাড়ি আটক করে গ্রামবাসী।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই চালক বাঁধন মারা যায়। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে রাতুলকে ডাক্তার মৃত ঘোষণা করে। অন্য আরোহী লাদেন চিকিৎসাধীন অবস্থায় আছে। সেও সংকটাপন্ন। এঘটনায় পিকাপের চালক পালিয়ে গেলেও গাড়ীটিকে আটক করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

T.A.S / T.A.S

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান