সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার
মানুষের সম্পদ লুটকারী চাঁদাবাজ অনুপ্রবেশকারীদের বিএনপিতে স্থান না দেওয়ার চ্যালেঞ্জ ঘোষনা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলাকারী ও হত্যাকারী গরুছাগলসহ মানুষের সম্পদ লুটকারী চাঁদাবাজ আওয়ামী অনুপ্রবেশকারীদের দিয়ে পবিত্র বিএনপিকে দুষিত করতে দেওয়া যাবেনা বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রিয়নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।
তিনি বিএনপির কেন্দ্রিয় নেতাদের এবং প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি করে বলেন,আওয়ামীলীগ থেকে আসা কথিত বিএনপির নেতা কর্তৃক বিএনপি নেতা আনিসশাহ ও গামাকে হত্যা করা এবং শেখ হাসিনার ট্রেনবহর থেকে স্থানীয় বিএনপি নেতাদের গুলিবর্ষন, হামলা,মামলা,গরুছাগলসহ মানুষের সম্পদ লুট ও চাঁদাবাজের প্রমাণ না হলে এক সেকেন্ডও বিএনপি করবেন না বলে ঘোষনা দেন। বৃহস্পতিবার রাতে বিকেলে পাকশী ইউনিয়ন বিএনপি কর্তৃক স্থানীয় দলীয় কার্যালয় মাঠে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
পাকশী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কাজলের সভাপতিত্বে এসময় ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, ঈশ্বরদী উপজেলা বিএনপির সহসভাপতি আবু তালেব ফকির, ঈশ্বরদী উপজেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আব্দুস সাত্তার, লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ,পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবীর আহমেদ,মহিলা দলের কেন্দ্রিয় মহিলা বিষয়ক সম্পাদক সাথী বেগম,যুবদল নেতা মাহফুজুর রহমান মঞ্জু,মাসুদ রানা ইমরান, ডাক্তার শফিক, মহিলানেত্রী পলি মেম্বর, স্বেচ্ছাসেবকদল নেতা করীম মোল্লা রেজা,হিরা বেগম,শফিকুর রহমান সজল ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ