ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

৭ বছর পর অস্ট্রেলিয়ায় ওয়ানডে জয় পাকিস্তানের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২৪ বিকাল ৫:১৮

মোহাম্মদ রিজওয়ানের অধীনে মেলবোর্নে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরুর ভালো সুযোগ ছিল পাকিস্তানের। কিন্তু প্যাট কামিন্সের দৃঢ়তায় ২ উইকেটে হারে পাকিস্তান। তবে অ্যাডিলেডে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। 

ব্যাট করতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়া ৩৫ ওভারে মাত্র ১৬৩ রান তুলে অলআউট হয়। স্টিভ স্মিথ সর্বোচ্চ ৩৫ রান করেন। সাত ব্যাটার সেট হয়ে ফিরে যান। ম্যাথু শট, ফ্রেশার ম্যাকগার্ক, জস ইংগলিসরা ১৩ থেকে ১৯ এর ঘরে রান করে আউট হন। 

জবাব দিতে নেমে পাকিস্তান ২৬.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে। তরুণ ওপেনার সাঈম আইয়ূব ৭১ বলে ৮২ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও ছয়টি ছক্কার শট আসে। আব্দুল্লাহ শফিক ৬৯ বলে ৬৪ রানের হার না মানা ইনিংস খেলেন। চারটি চার ও তিনটি ছক্কা আসে তার ব্যাট থেকে। 

এর আগে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ দুর্দান্ত বোলিং করেন। প্রথম দুই ব্যাটারকে আউট করেন শাহিন। শেষ ব্যাটার জাম্পাকেও ফেরান তিনি। মধ্যের গুরুত্বপূর্ণ ৫ উইকেট নেন রউফ। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা