ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

পত্নীতলায় বৈষম্য বিরোধী ছাত্রদের বিনা লাভের দোকান


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৮-১১-২০২৪ বিকাল ৫:৩৯

নওগাঁর পত্নীতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পত্নীতলা এর আয়োজনে ‘বিনা লাভের দোকান’ চালু করেছে শিক্ষার্থীরা। শুক্রবার ৮ নভেম্বর সকালে নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ স্কয়ার মার্কেটের সামনে অস্থায়ী এ দোকান উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন এবং বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন সকাল ৭ টা থেকে ১২ পর্যন্ত চলবে এই দোকান। ওই দোকানে গিয়ে দেখা যায়, প্রতি কেজি আলু -৬৫ টাকা, পটল ৩০ টাকা, মুলা ২০ টাকা, বেগুন ৪৫ টাকা, কাঁচা মরিচ ৯০, প্রতি হালি ডিম ৪৮ টাকায় মিলছে। ক্রেতারা কমমূল্যে প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারছেন।

বিনা লাভের দোকানে পণ্য কিনতে আসা জব্বার বলেন, আমি এখান থেকে আলু, পেঁয়াজ ও ডিম নিয়েছি। বাজারে এগুলোর দাম অনেক বেশি। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুয়ের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে গড়ে উঠা বাজার সিন্ডিকেট ভাঙ্গতে ও নিয়ন্ত্রণে আনতে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য সংগ্রহ করে বিনা লাভে ভোক্তার কাছে (ক্রয়মূল্যে বিক্রয়) পৌঁছে দিতে আমাদের উদ্যোগ। বাজের নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত চলমান থাকবে এই দোকান।

একটি পণ্য কৃষকের কাছ থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত আসতে পাঁচ থেকে সাতবার হাতবদল হয়। অস্বাভাবিকভাবে পণ্যের দাম বেড়ে যায় তখনই। এর জন্য অনেকটাই মাঝপথের মধ্যস্বত্বভোগীরা দায়ী। ছাত্রদের এমন উদ্যোগ গ্রহন করায় সুধি মহলে প্রসংশায় ভাসছে। 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পত্নীতলা উপজেলার অন্যতম সদস্য মারুফ মোস্তফা বলেন, ‘গত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের অন্যতম দিক ছিলো সিন্ডিকেট। বাজারে সিন্ডিকেট করে প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে যে চর্চা করেছিল তা এখনও অব্যাহত আছে, মূলত সেই সিন্ডিকেট ভেঙ্গে দেয়া ও ভোক্তাদের স্বস্তি দেয়ার উদেশ্যেই আমাদের উদ্যোগ।’

T.A.S / T.A.S

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন