ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিখ্যাত মনীশের ফ্লোরাল শাড়িতে দীপ্তি ছড়ালেন জাহ্নবী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৪ সকাল ৯:২২

মনীশ মালহোত্রা, ভারত তথা বিশ্বের এমন একজন ফ্যাশন ডিজাইনার যার ডিজাইন করা শাড়ি বা পোশাকে একবার হলেও সেজে উঠেছেন নামিদামি ব্যক্তিত্বরা। বলিউড সেলিব্রিটিদের বিয়ের সাজ মানেই মনীশ মালহোত্রা। এবার জাহ্নবী কাপুরকে দেখা গেল মনীশ মালহোত্রার ডিজাইন করা শাড়িতে সেজে উঠতে। সম্প্রতি শ্রীদেবী কন্যার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  যেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন একটি গোলাপি রঙের শিফন শাড়ি। শাড়ি এবং ব্লাউজে রয়েছে ফুলের সাজ। এই অনন্য শাড়িটি পরে নিঃসন্দেহে অভিনেত্রীকে দেখতে অনবদ্য লাগছিল। তবে শুধু শাড়ির গুনগান করলেই হবে না, জাহ্নবীর মেকআপ ছিল চোখে পড়ার মতো। খোলা চুল এবং সাদা মুক্তার হারে সজ্জিত অভিনেত্রীকে দেখলে এক ঝলক শ্রীদেবীর কথা মনে পড়ে যাবে। অভিনেত্রীর এই ছবিগুলিতে সাধারণ মানুষের পাশাপাশি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্বয়ং মনীশ মালহোত্রা।
মনীশ মালহোত্রা ইনস্টাগ্রামে লিখেছেন, 'যখন আমি ষষ্ঠ শ্রেণীতে প্রথম ছবি আঁকা শুরু করি তখন থেকেই রঙের প্রতি একটি আলাদা আকর্ষণ তৈরি হয়। পড়াশোনায় ততটা ভালো ছিলাম না বলে বিজ্ঞানের খাতায় আঁকাই আমার পাস করার প্রধান হাতিয়ার হয়ে ওঠে। রঙ আমাকে সব সময় মুগ্ধ করেছে। জাহ্নবীকে খুব সুন্দর দেখতে লাগছে।'

 

 

Aminur / Aminur

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...