ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

রাসেল-পুরানদের নিয়ে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা উইন্ডিজের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৪ সকাল ৯:২৪

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই সিরিজে পূর্ণশক্তির দল পাচ্ছে তারা। দলে ফিরেছেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার ও আকিল হোসেনের মতো তারকা ক্রিকেটাররা। ব্যক্তিগত কারণে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই চার জন ছিলেন না। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরেন হেটমায়ার। শ্রীলঙ্কায় ২-১ ব্যবধানে সিরিজে হেরে যাওয়া দল থেকে বাদ পড়েছেন আলিক আথানেজ, আন্দ্রে ফ্লেচার, ফ্যাবিয়ান অ্যালেন ও শামার স্প্রিঙ্গার। টিকে গেছেন এখনও কোনো ম্যাচ না খেলা টের্যান্স হিন্ডস।
দল নিয়ে কোচ ড্যারেন স্যামি বলেন, 'অভিজ্ঞ অনেক খেলোয়াড় নিয়ে এই টি-টোয়েন্টি দল আমাদের সবচেয়ে থিতু দল। প্রত্যেক খেলোয়াড় জায়গার জন্য চ্যালেঞ্জ জানানোয় একাদশ ঠিক করা কঠিন হবে। আমরা খুব ভালো একটি ইংল্যান্ড দলের মুখোমুখি হবো। আমি আত্মবিশ্বাসী যে, এই নির্বাচিত দল সেই ঘরানার ক্রিকেট অব্যাহত রাখবে যা আামাদের ম্যাচ এবং সিরিজ জিততে সাহায্য করবে।'
প্রথম দুই টি-টোয়েন্টির ওয়েস্ট ইন্ডিজ দল:
রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টের্যান্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শারেফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা