পদ্মা সেতুর স্প্যানে আঘাতের চিহ্ন নেই : কাদের
সরেজিমনে পরিদর্শন শেষে পদ্মাসেতুর স্প্যানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে সংশ্লিষ্টদের বিষয়টি পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে মঙ্গলবার সকালে বিভিন্ন মিডিয়ায় পদ্মাসেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কার খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে সরেজমিনে সেতু পরিদর্শন করেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী পদ্মাসেতুর মাওয়া প্রান্তে সরেজমিনে পরিদর্শনে এসে আরও বলেন, এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
বারবার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নিদর্শনা দেওয়া হয়েছে।
মন্ত্রী যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, কোনোভাবেই হালকাভাবে নিলে চলবে না।
এসময় ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে তৎকালীন সরকার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন বিষয়টি নিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো বলেও ব্রিফিংয়ে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, সেই লোকেরা এখন এখানে জড়িত, সেজন্য অবশ্যই তদন্ত করা হবে, কোনো ষড়যন্ত্র আছে কিনা?
মঙ্গলবার সকালে পদ্মা সেতুর দুই পিলারের মাঝামাঝি স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ধাক্কা দেয় বলে খবর পাওয়া যায়। এর আগে গত ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছিল ফেরিটি।
জানা গেছে, ডকইয়ার্ড থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’। সকাল ৭টার কিছু আগে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানের স্প্যানে ধাক্কা দেয় ফেরিটি।
প্রীতি / প্রীতি
বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান
জ্বালানি সংকটে সরকার দুঃখিত, সমাধানে সর্বোচ্চ চেষ্টা: নজরুল ইসলাম খান
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ বাড়তে পারে
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশব্যাপী সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু
বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে
অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে