ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

চন্দনাইশে পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ১২:৪

চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দনাইশ পৌরসভার ৩নং ওয়ার্ডের বিএনপি,যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় পূর্ব জোয়ারা চৌধুরী মার্কেটের সামনে চন্দনাইশ পৌরসভা যুবদলের আহবায়ক মো.আজম খানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. ইখতিয়ার হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোরশেদুল আলম, সিরাজুল ইসলাম, আবু সালেহ, মুজিবুর রহমান, নাজিম উদ্দিন, সেলিম উদ্দিন, রবিউল হোসেন ছোটন, আবুল কালাম, মহিবুল আলম, হাজী আবু ছিদ্দিক, আবদুল মান্নান, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, মো. ফোরকান। স্বেচ্ছাসেবকদল নেতা জিল্লুর রহমান খোকন ও রাশেদুল করিমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজ, আবদুল মান্নান, আবদুর সত্তার,বেলাল উদ্দিন হিরু, মানিক মিয়া, রাজীব চৌধুরী, আরফান চৌধুরী, ছাত্রদল নেতা জাবেদ চৌধুরী রহিম, মুনতাছির মাহমুদ সাইমন,সেলিম উদ্দীন, কামরুল, আবদুল কাদের, মো. সোহেল প্রমুখ। সভায় অতিথিরা বলেন,গত ৫ আগষ্টে দেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহুর্তে পর্যন্ত স্বৈরাচার সরকার ১৫টি বছর মিথ্যা মামলা হামলা যে নির্যাতন করেছে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার  সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল,কৃষকের দল, শ্রমিকের দল, মেহনতি মানুষের দল, তারা যেগুলো করেছে আমরা সেইগুলো করবো না আমরা মানুষের ভালোবাসা নিয়ে সবাইকে নিয়ে  ঐক্যবদ্ধভাবে নতুন এক বাংলাদেশ গড়ে তুলবো। তারা আরো বলেন,দেশ স্বাধীন হওয়ার পর থেকে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে। সে শান্তিকে পুনরায় বিনষ্ট করার জন্য দেশে আবারো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। বিগত দিনে তারা আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে, ঘর-বাড়ি দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করেছে। আমরা কখনো তার প্রতিবাদ করিনি। বক্তারা আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং চট্টগ্রাম তথা চন্দনাইশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেনের হাত কে আরো শক্তিশালি করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন