ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ১২:৪৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহ মিয়াজীকে (৫৬) গ্রেপ্তর করেছে পুলিশ। শুক্রবার ( ৮ নভেম্বর) রাত আটটার সময় চট্টগ্রাম  নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের মিয়াজী পাড়ার মৃত মৌলভী আবুল খায়েরের পুত্র এবং বাড়বকুণ্ড ইউপির তিনবার চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ২৫ এপ্রিল যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা, মামলা ও কুইজ চুরির ঘটনাসহ একাধিক মামলার আসামি মিয়াজী। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পালাতক ছিলেন।  গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয়দের সহযোগিতায়  শুক্রবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে  সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান গতকাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বাড়বকুণ্ড ইউপি'র  সাবেক চেয়ারম্যান মিয়াজি নগরীর পাহাড়তলী এলাকায় একটি বাসায় রয়েছেন। এ সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ পরবর্তী আদালতে হাজির করা হবে।

T.A.S / T.A.S

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ