নওগাঁয় ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু
নওগাঁ জেলা সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১টায় হাঁসাইগাড়ী ইউনিয়নে ভুতুলিয়া মোজামের বাড়ি সংলগ্ন এলাকা থেকে চকআবরশ দত্তপাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। ১ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্য সড়কটি মোট ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ সদর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ বলেন, সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু পরে পর্যায়ক্রমে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা ব্যয়ে ১ হাজার ৩৫ মিটার দূরত্ব ভূতুলিয়া থেকে মাকনা কোমল গোটা সড়ক গ্রামীণ সড়ক, ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা ব্যয়ে ১ হাজার মিটার দৈর্ঘ্যের ভবানীনগর ব্রীজ থেকে নামা কূজাগাড়ি গ্রামীণ সড়ক এবং ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১ টাকা ব্যয়ে ৮শ’ ৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ভীমপুর বাজার থেকে সোনার পড়া গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ জাহান দিপু, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন শাহানা, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, নওগাঁ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ, নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা প্রমূখ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!
উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
নওগাঁয় ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু
তাড়াশ প্রেসক্লাবের দি বার্ষিকী নির্বাচন সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক