সন্দ্বীপ পৌরসভা যুবদল কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সন্দ্বীপে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সন্দ্বীপ পৌরসভা যুবদল কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার পূর্বে সন্দ্বীপ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃত্বে অনেক বড় বড় মিছিল এসে আলোচনা স্থলকে সরব করে তোলে।
৮ নভেম্বর বাদ আসর সন্দ্বীপ পৌরসভা মার্কেটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ পৌরসভা বি.এন.পি আহ্বায়ক আহসানুল কবির রিপন তালুকদার,।প্রধান বক্তা ছিলেন সন্দ্বীপ পৌরসভা বি.এন.পি সদস্য সচিব আবুল বশার জি.এস।বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল এর যুগ্ম সাধারন সম্পাদক আ স ম শওকত আকবর তালুকদার।বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম শিমুল,মোহাম্মদ মাইনুদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিন, সাইফুর রহমান শামীম,মোঃ জহিরুল ইসলাম,মোহাম্মদ আকতার হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আকরাম হাসান সহ প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা । সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভা,যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, মোহাম্মদ নুরুল আফছার, সভা সঞ্চালনা করেন সন্দ্বীপ পৌরসভা,যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি।
সভায় বক্তারা বলেন দীর্ঘ দেড় যুগ ধরে আওয়ামী দুঃশাসন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ভেঙ্গে ফেলেছে। তারা দেশের উন্নয়নের চেযে বেশী মাথা ঘামাতো কিভাবে অন্যসব রাজনৈতিক দলকে একেবারেই নিঃশ্চিহৃ করা যায়।আজ তারা অপকর্মের ফলে নিজেরাই পালিয়ে গেছে, নিজেদের কর্মীকে পর্যন্ত বলে যেতে পারেনী। তাই তাদের এই পরিনতি থেকে আমরা অভিজ্ঞতা নিতে হবে। যাতে আমাদেরও করুন পরিনতি না হয়।তাই রাজনৈতিক স্বচ্ছতা বিশেষ জরুরী। নয়তো জনগন আমাদের দিক থেকেও মুখ ফিরিয়ে নেবে।
তারা আরো বলেন ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।তাই দিবসের তাৎপর্য আমাদের কাছে অনেক গভীর।
T.A.S / T.A.S
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ