লালমনিরহাটে সড়কে প্রাণ গেল আ.লীগ নেতার
লালমনিরহাটের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফিরোজ হোসেন জিহাদ বাবু নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কালভৈরব এলাকায় এ ঘটনা ঘটে। ভেলাগুড়ী ইউপি সদস্য আশরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফিরোজ হাসান জিহাদ বাবু হাতীবান্ধা উপজেলার মধ্য-কাদমা গ্রামের বাসিন্দা ও ভেলাগুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রংপুরে বোনের বাড়িতে বেড়াতে যান ফিরোজ হাসান জিহাদ বাবু। সেখান থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে কালীগঞ্জের কালভৈরব বাজার পার হয়ে গোডাউন এলাকায় পৌঁছালে একটি কালভার্টে ধাক্কা খেয়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভেলাগুড়ী ইউনিয়নের ইউপি সদস্য আশরাকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় জিহাদ বাবুর নিহতের খবর শুনেছি। এভাবে চলে যাবে ভাবতে পারিনি।তিনি অনেক ভালো মানুষ ছিলেন।
T.A.S / T.A.S
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি