সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের জন্য ম্যাচটি পরিণত হয়েছে সিরিজে হার এড়ানোর।
ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে। চোটের কারণে অভিজ্ঞ মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় তার জায়গায় অভিষেক করানো হয়েছে জাকের আলিকে। এর আগে টি-টোয়েন্টি ও টেস্টে অভিষেক হওয়া এই উইকেটরক্ষক এবার প্রথমবারের মতো ওয়ানডেতে মাঠে নামছেন।
এর আগে শারজায় প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। যার জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১২০ রান জমা করার পর ধস নামে উইকেটে
পরের ২৩ রান তুলতে গিয়ে বাংলাদেশ হারায় বাকি ৮ উইকেট। নাটকীয়ভাবে ১৪৩ রানে অলআউট হয়ে ৯২ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
T.A.S / T.A.S
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ