সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে দুই পরিবর্তন, অভিষেক জাকেরের
প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। শারজাহতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।
আফগান রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারের বিধ্বংসী স্পেলে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের। অন্যদিকে আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের।
চোটের কারণে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় এই ম্যাচে অভিষেক হচ্ছে আরেক উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের। এ ছাড়া রিশাদ হোসেনের জায়গায় দলে ফিরেছেন নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
এমএসএম / এমএসএম
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশের ২১৩ রান
‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও
‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো
‘বড় ম্যাচে কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইনকে নিয়ে সাবেক ফরাসি তারকা
মুশফিককে ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
ইতিহাসের বড় অঘটন, ৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে আর্সেনালের বিদায়
কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান
যে তিন পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতলেন কেইন