ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ডেঙ্গু রোগীর সংখ্যা ৬১


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ৪:৩৭

দিন দিন নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ফলে ডেঙ্গুর প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। শনিবার (০৯ নভেম্বর) নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে নরসিংদীতে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ৬১ জন।

নরসিংদী জেলার ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ গত ২৪ ঘন্টায় প্রাইভেট হাসপাতালে কোন রোগী শনাক্ত হয়নি। সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছে নতুন করে ১২ জন। গত ২৪ ঘন্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৮ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় কেউ ডেঙ্গুতে মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬১ জন।

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫ জন রোগী। জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮ জন রোগী। এছাড়া পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, এ বছরের জানুয়ারি ২০২৪ থেকে অদ্যাবদি পর্যন্ত মোট সেবা প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৮শত ২৪ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ জন।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা