ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আহত শাকিব খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৪ বিকাল ৫:১০

ঢালিউডের মেগাস্টার শাকিব খান সম্প্রতি ভারতে তার নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। মুম্বাইয়ের একটি শুটিং সেটে অ্যাকশন দৃশ্যের অভিনয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শুটিংয়ের সময় একটি দরজায় প্রচণ্ড আঘাত পেয়ে শাকিব খান চোখের উপরের অংশে গুরুতর আঘাত পান।

ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক সেবা দেওয়ার পাশাপাশি শাকিব খানের সিটি স্ক্যান করান।

সিনেমার পরিচালক মেহেদীর বরাত দিয়ে জানা যায়, শাকিব খান এখন বিপদমুক্ত আছেন। এই দুর্ঘটনার কারণে শুটিংয়ে সাময়িক বিঘ্ন ঘটলেও শাকিব শিগগিরই সুস্থ হয়ে আবারও শুটিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমার বেশিরভাগ শুটিং হবে ভারতের বিভিন্ন লোকেশনে। আগামী বছরের রোজার ঈদে এটি মুক্তির কথা রয়েছে।

T.A.S / T.A.S

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’

জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও

ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব

বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী

শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল

যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়

‘ডন ৩’ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর

মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়

এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান