ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ছেলের ২২তম জন্মদিনে আবেগাপ্লুত মালাইকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২৪ দুপুর ১১:৪৮

অনেকেই বলেন, সময় নদীর স্রোতের মতো। কখন যে তা পার হয়ে যায়, বলা বড়ই মুশকিল। ঠিক সেভাবেই জন্মের পর কখন যে ধীরে ধীরে অনেকটা বড় হয়ে উঠেছে তার আদরের ছোট্ট আরহান, বুঝতেই পারেননি অভিনেত্রী মা মালাইকা অরোরা। 

শনিবার (৯ নভেম্বর) ২২ বছরের পা রাখল আরবাজ-মালাইকার আদরের একমাত্র সন্তান আরহান। ছেলের জন্মদিনে আবেগঘন একটি পোস্ট করেছেন মালাইকা অরোরা। প্রকাশ করেছেন একগুচ্ছ ছবি। 

প্রথম ছবিতেই স্কুল থেকে ফেরা ছোট্ট আরহানকে বুকে টেনে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে মালাইকাকে। আবার ঠিক পরের ছবিতেই আরহান অনেকটাই বড়। ছেলের সঙ্গে বিদেশে বেড়ানোর ছবিও পোস্ট করতে দেখা গেছে অভিনেত্রীকে।

আর তৃতীয় ছবিতে রয়েছে দুই সময়কালের ছবি। ডানদিকে মায়ের কোলে এক্কেবারেই ছোট্ট আরহান। আর ডানদিকে কিশোর আরহান। চতুর্থ ছবিটি আরহানের বর্তমান সময়ের। পোষ্য়কে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে মালাইকা পুত্রকে।

ছবিগুলি পোস্ট করে মালাইকা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা ছেলে (জন্মদিনের কেক) মাম্মা তোমাকে সবচেয়ে বেশি ভালবাসে (লাল হৃদয় ইমোজি)।’ছেলের মালাইকার জন্মদিনে মালাইকার এই পোস্টে সঞ্জয় কাপুর, শ্বেতা বচ্চন, সীমা সাচদেহ, চাঙ্কি পাণ্ডে, শিবানী দান্ডেকর এবং সুজান খানসহ বলিপাড়া বহু সেলেবই শুভেচ্ছা জানিয়েছেন। 

টুইঙ্কল খান্না লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘লোকে যাই বলুক না কেন, মালাইকা একজন ভালো মা।’ আরও একজন লিখেছেন, ‘এত সুন্দর ছবি! শুভ জন্মদিন আরহান।’

আরহান হল মালাইকা ও তার প্রাক্তন স্বামী আরবাজ খানের ছেলে। ২০০২ সালে মালাইকা-আরবাজের জীবনে আসে আরহান। সেসময় তারা ছিল সুখী দম্পতি। ২০১৬ সালে বিবাহ-বিচ্ছেদ হয় আরবাজ ও মালাইকার। ১৯ বছর ধরে বিবাহিত জীবন ছিল তাদের। বিচ্ছেদের পর বাবা-মা দুজনের কাছেই থাকতে পারেন তাদের ছেলে।

মালাইকা এক সাক্ষাৎকারে বলেছিলেন ‘আরহানকে কো-প্যারেন্টিং করা প্রথম দিকে একটু কঠিন ছিল। অনেক পরে গিয়ে তা সহজ হয়’।

বর্তমান আরহান আমেরিকায় ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা আরবাজ খানও।

এমএসএম / এমএসএম

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির

পপির আফসোস

গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই

খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম

‘হাজারবারও বিজয়কেই বেছে নেব’, সমালোচকদের জবাব রাশ্মিকার

তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

জীবন অপেরা শেষে মিম

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী

শুক্রবার এলেই 'অন্য রূপে' ভাবনা