ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় শিক্ষক মিলনকে স্থায়ী বহিষ্কারের দাবিতে ফের মানববন্ধন


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১০-১১-২০২৪ দুপুর ২:২৭
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির মানিকতলা কেআরআর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী(ক্রীড়া) লম্পট শিক্ষক মিলন কুমার রায়কে বহিষ্কারের দাবিতে ফের মানববন্ধন বিক্ষোভ ও কুশপত্তলিকা দাহ করেছে শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকাবাসী। সমাবেশে বক্তারা বলেন, একের পর টাকা দিয়ে পার পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে লম্পট শিক্ষক মিলন কুমার রায়।  কয়েক বছর ধরে ওই স্কুলের ছাত্রীদের বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আলোচনায় আসলে টাকার বিনিময়ে সব কিছু মেনেজ করে বীরদর্পে চলে আসছে মিলন। সম্প্রতি দশম শ্রেণীর এক ছাত্রীকে কু প্রস্তাব দিয়ে ফের আলোচনায় আসেন শিক্ষক মিলন কুমার রায়। ঐ শিক্ষককে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলে চলতি মাসের ৬ তারিখ থেকে তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবার সাময়িক বরখাস্তের বদলে স্থায়ী বরখাস্তের দাবিতে ফের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে ওই শিক্ষকের কুশপত্তলিকা দাহ করা হয়।
এবার ও টাকার বিনিময়ে সব কিছু ঠিক হয়ে যাবে এই ভাব না থেকে 
রবিবার সকাল ১১ টায় কেআরআর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে  অংশগ্রহণ করেন এলাকাবাসী। 
আলহাজ্ব ইয়াছিন হাজরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেআর আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আশরাফ হোসেন, শিক্ষক জিয়ারুল ইসলাম,বিএনপি নেতা মনিরুজ্জামান গাজী, কেআর আর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ফাইমা খাতুন, ছাত্র তৈয়বুর গাজী ও তুহিন গোলদার। বক্তারা বলেন, লম্পট শিক্ষক মিলন কুমার রায় স্কুলের ছাত্রীদের বিভিন্ন সময়ে কুপ্রস্তাব ও শ্লীলতাহানি করে পার পেয়ে যায়।  আমরা তার স্থায়ী বরখাস্তের দাবি জানাই। তা নাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, স্কুলের সুনাম ফিরিয়ে আনতে তাকে স্থায়ী বরখাস্ত করতে হবে। প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান বলেন, আমি তার দ্রুত স্থায়ী বরখাস্তের দাবি সাথে একমত। উল্লেখ্য পরীক্ষা চলাকালীন সময়ে এক ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। এরপর তার বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন ঐ ছাত্রীর পিতা। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী তাৎক্ষণিক শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে সোমবার(৪ নভেম্বর ) মিছিল করে। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত