সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক আমিনুর রহমান
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি পদে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ও দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুর রহমান বাবুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন।
সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার দুপুরে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. আছালত জামান খান আরিফ, হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান।
এ সময় সাটুরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আক্তারুজ্জামান খান রোকন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি বরকত মল্লিক, যুবদলের আহবায়ক আমির হামজা, সেচ্ছা সেবকদলের আহবায়ক মহসিন উজ্জামান মহসিন ছাড়াও সাটুরিয়া উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
পরে সর্ব সম্মতিক্রমে মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির উদ্দিন সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পদে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুর রহমান বাবুলের নাম ঘোষনা করেন। এ সময় তিনি বলেন, পূর্নাঙ্গ কমিটি আলোচনার মাধ্যমে দ্রুত ঘোষনা করা হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied