ঢাকা সোমবার, ২ মার্চ, ২০২৬

নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : জেলা প্রশাসক


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২৪ দুপুর ৩:৪৮

দেশের চলমান পরিস্থিতির পর নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির পাশাপাশি জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান জেলা প্রশাসক।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশনায় জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত সকল সমর্পনযোগ্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র জমা নেয়া হয়েছে। বর্তমানে জমাকৃত আগ্নেয়াস্ত্র কমিটির মাধ্যমে যাচাই-বাচাই করে ফেরত প্রদানের প্রক্রিয়া চলমান আছে। এছাড়াও গত দুই মাসে জেলায় ১৫২টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৪১টি মামলায় ৬ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা জরিমানা ও ১৪০ জনকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং চোরাচালন রোধে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত দুই মাসে ৩৩১টি অভিযান পরিচালনা করে ২১৪টি মামলায় ২৩৪ জনকে আটক করে।  ২ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯২ টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করে।

আব্দুল আউয়াল বলেন- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রাখতে টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাজার ও চালকলে ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। একই সাথে নিষিদ্ধ পলিথিন ব্যাবহারের জন্য ১৭টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁ শহরের যানজট নিয়ন্ত্রণে অনিবন্ধিত অটোরিকশা, থ্রি হুইলার পৌরসভার মাধ্যমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই অনিবন্ধিত অটোরিকশা, থ্রি হইলার নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে। সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এবছর শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে রাজনৈতক কারনে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের বিষয়ে গঠিত কমিটির সভা আয়োজন ও গণবিজ্ঞপ্তি জারি করাসহ এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখাসহ শিক্ষা প্রতিষ্ঠানে শৃংখালা ফিরিয়ে আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁ জেলার শহীদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।

জেলার যে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে বলেও জানান জেলা প্রশাসক।

এমএসএম / এমএসএম

নবনিযুক্ত গাসিক প্রশাসক  শওকত হোসেনকে সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা 

বারহাট্টায় নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হকের মত বিনিময়

মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন

নেত্রকোনায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

আগামীকাল থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু

অনলাইন জুয়ার কালো জালে নবীগঞ্জ: শূন্য থেকে কোটিপতি ‘ক্যাসিনো মামুন’ ও ‘আকাশ’-এর উত্থানে বিপর্যস্ত যুবসমাজ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

গাঁজাসেবনের দায়ে অভয়নগরে চারজনের জেল-জরিমানা

নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন করে লাভবান লিটন

রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে পেঁয়াজের বীজ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা

দূনীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে,সংস্কৃতি মন্ত্রী