মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের বিরুদ্ধে সতর্ক অবস্থান ও মিছিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদপুর এলাকায়। এ সময় হাজার হাজার শ্রমিক দলের কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মোহাম্মদপুর এলাকায় ৫টি ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা মিছিলে অংশগ্রহণ করেন।
এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঘোষণা আসে যে, নভেম্বরের ১০ তারিখ রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে তারা অবস্থান করবেন এবং জিরো পয়েন্ট দখলে নিবে আওয়ামীলীগ। ছাত্রলীগের মিছিল হওয়ার কথা থাকলে, সেই মিছিল প্রতিহত করতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তার দলের বিক্ষোভ মিছিল বের করেন ৯ নভেম্বর রাত থেকেই। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর এলাকায় সকাল ১১ টায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির শ্রমিক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে নেতারা।
রবিবার (১০ নভেম্বর) সকাল এগারোটার দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে সংক্ষিপ্ত সভার মাধ্যমে সমাপ্ত করেন। মোহাম্মদপুর ময়ূর ভিলার সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টুর নেতৃত্ব হাজার হাজার শ্রমিক দলের কর্মীরা উপস্থিত হন। এসময় আলী কায়সার পিন্টু বলেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেয়েছে, স্বৈরাশাসক সরকার শেখ হাসিনা আবারো দেশকে অস্থিশীল করার পাঁয়তারা করছে। যেকোনো মূল্যে আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল দুর্নীতিবাজকে প্রতিহত করবো। তিনি আরো বলেন, এই দেশটাকে ১৬ বছর শাসন করেও তার শান্তি হয়নি এখন আবার এই দেশকে অস্থিশীল করার পাঁয়তারা করছে।
মোহাম্মদপুর থানা শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু। হেমায়েদ গাজী সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল হাওলাদার, আব্দুর রহিম, জাহাঙ্গীর, ইব্রাহিম মৃধা, সোবাহান, ঢাকা মহানগর শ্রমিক দলের নেতা জাহাঙ্গীর খাঁ।
আরো উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মোঃ কামাল মৃধা, সদস্য সচিব সেলিম রেজা। ও আকবর হোসেন। মোঃ বাদল, ৩৪ নং ওয়ার্ড আহ্বায়ক মোঃ রুবেল, সদস্য সচিব মোঃ আক্তার, ৩১ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক বিল্লাল মালদার, সদস্য সচিব, মনিরুল ইসলাম মনির, ৩২ নং ওয়ার্ড আহ্বায়ক মোঃ হানিফ, সদস্য সচিব শাহাদাৎ, সহ প্রমূখ।
এসময় মোহাম্মদপুর এলাকায় বিএনপি সহ শ্রমিক দল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলেরও মিছিল হয়। এছাড়াও বিএনপির আরো অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মোহাম্মদপুর এলাকা ঘুরে শেষ করেন।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ