কিশোরগঞ্জে কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন
কিশোরগঞ্জে কৃষক লীগের উদ্যোগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, মাস্ক, খাদ্যসামগ্রী, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে জেলা কৃষক লীগের আয়োজনে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান।
অনুষ্ঠানে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বাচ্চুর পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার কামাল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খান, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাশেম, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক বাবু দীপক দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীন ইসলামসহ জেলা-উপজেলা কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় কৃষক লীগের নেতাকর্মীদের মাঝে ৫০০ ফলদ ও বনজ গাছের চারা বিতরণ, ৫০ জন হতদরিদ্রকে খাদ্যসামগ্রী প্রদান এবং ৫০ বক্স মাস্ক বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাল, ২৫০ গ্রাম ডাল, ২ কেজি আলু ও ৫০০ গ্রাম লবণ।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত