পাইকগাছা পৌর মহিলা দলের আহবায়ক হলেন এ্যাড. আঁখি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা পাইকগাছা পৌরসভার সদ্য ঘোষিত কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন এডভোকেট রাশনা শারমিন আখি। গত ৯ নভেম্বর (শনিবার) খুলনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এড.তসলিমা খাতুন ছন্দা ও সাধারণ সম্পাদক সেতারা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পাইকগাছা পৌর কমিটিতে একজন আহবায়ক ও ১০ জনকে সদস্য করা হয়েছে। কমিটির অন্যানো সদস্যরা হলেন বাসন্তী রানী মন্ডল, কৃষ্ণা রানী মন্ডল, পলি মন্ডল, জাহান খাতুন, নাজমিন নাহার, মোসাম্মৎ শাহানারা আক্তার পাখি, শিউলি আক্তার, সুলতানা রহমান হেনা, ঝরনা খাতুন ও রিয়া খাতুন।
উল্লেখ্য নব নির্বাচিত আহবায়ক এড.রাশনা শারমিন আখির পিতা মরহুম আলহাজ্ব ইউনুস আলী সানা পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও টানা এক যুগেরও বেশি সময় লস্কর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের ছোট বোন। নতুন কমিটিকে বিভিন্ন মহল থেকে ইতোমধ্যে অভিনন্দন জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা