গজারিয়ায় মাসব্যাপী কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের সমাপনী আলোচনা সভা
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিলের সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে ১৫০ জন নামাজি মুসল্লির মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবূ তালেব ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বীরপ্রতীক, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আতাউর রহমান খান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, জেলা পরিষদ সদস্য মো. নাজমুল হোসেন, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজাম্মেল হক খোকন, ইমামপুরা ইউনিয়ন যুবলীগ নেতা হাফিজুজ্জামান জিতু, গজারিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও মহিলা সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান