ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে আসছেন চরমোনাই এর পীর আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ১২:৪৮

পীর সাহেব চরমোনাই এর সন্দ্বীপ শুভাগমন উপলক্ষে সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মুজাহিদ কমিটি সন্দ্বীপ উপজেলা শাখা।তারা জানান আগামী ১৪ নভেস্বর চরমোনাই পীর সাহেব আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পুর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠের বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সন্দ্বীপ আসছেন।

১০ নভেম্বর বিকেল ৪ টায় খন্তার হাটস্থ  ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখা কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাস্টার মাকছুদুর রহমান, মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মুহিবউল্ল্যাহ, প্রচার সচিব মুফতি শেখ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাওলানা ইসমাইল, যুগ্ম প্রচার সচিব সচিব মাওলানা আবদুল করিম, মাওলানা মজিবুর রহমান, মাওলানা সানাউল্লাহ, সদস্য মাওলানা মুসলিম উদ্দিন, আরাফাত, জাহেদ মাস্টার শাহীন, কারী জাহেদ, সংবাদকর্মিদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী শামসুল আহসান খোকন, বাদল রায় স্বাধীন, ইলিয়াছ সুমন,রিয়াদুল মামুন সোহাগ, জাহিদুল ইসলাম শিহাব, আবদুল হামিদ, অনলাইন সন্দ্বীপ সংযোগের ফসিউল আলম, স#ন্দ্বীপ টিভির শেখ রুবেল প্রমুখ।

সভায় বাংলাদেশ মুজাহিদ কমিটি সন্দ্বীপ শাখার নেতৃবৃন্দ আরো জানান উক্ত ওয়াজ মাহফিলে বাংলাদেশের আরো ৬ জন বিশিষ্ট ওয়ায়েজ বিশেষ অতিথি হিসাবে ও ২৭ জন আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখবেন।বৃহঃস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিতব্য এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা মাহবুব উল্যাহ ও আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ।উক্ত মাহফিলে সকলকে জিকিরের সাথে দলে দলে যোগদানের আহবান জানিয়েছেন।

T.A.S / T.A.S

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ