ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ২:১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে পৌরসভা বিএনপির উদ্যোগে  বর্ণাঢ্য র‌্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১১নভেম্বর) সকাল ১১ টার দিকে চন্দনাইশ থানার মোড় থেকে বিশাল র‌্যালি বের হয়ে  উপজেলা পরিষদ পর্যন্ত প্রদক্ষিণ শেষে থানা সদরে এসে শেষ হয়।

র‌্যালী শেষে সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সদস্য সচিব মাহবুবল আলম চৌধুরীর সঞ্চালনায় পৌরসভা বিএনপির আহবায়ক মাহমুদুর রহমান মাহাদু' সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা এ টি এম মাসুদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ওসমান গনি বাবু, শহিদুল ইসলাম মিজান, আলমগীরুল ইসলাম, আকতার হোসেন,মোরশেদুল আলম, বিএনপি নেতা নাছির শিকদার, মোঃ আবদুর রহিম,  মুন্সি মিয়া সওদাগর,  আবু ছাদেক মোঃ শিবলু, আকতার হোসেন, সোলাইমান,  খন্দকার মাসুদ, মোহ ফারুক, নাজিম সওদাগর, বেলাল মেম্বার, সেলিম মেম্বার, পারভেজ আলম, মোঃ কাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম,  যুবদল নেতা, নোমান শিবলী,  কায়সারুল হাসান সোহেল, মোঃ ইলিয়াস, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আরজু প্রমুখ।  

এসময় বক্তারা বলেন,স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে। আওয়ামী শাসনামলে দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি। ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। যারা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের জেল জুলুমের শিকার হয়েছে তাদের তালিকা করতে হবে। দলের সুসময়ে হঠাৎ করে কেউ যেন প্রবেশ করে বিশৃঙ্খলা করতে না পারে সেইদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন