ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ৩:১৮

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

চলতি ২০২৪-২৫ ইং অর্থবছরে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ, গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য  উৎপাদন প্রদর্শণী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। সোমবার (১১ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল এর সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রাজীব কুমার সূত্রধরের সঞ্চালনায় উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়।

উক্ত বিতরণ কার্যের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা এস আই সেকেন্ড অফিসার মোঃ ফিরোজ আহমেদ, এনজিও প্রতিনিধি আঃ রউফ প্রমুখ।

উল্লেখ্য; পর্যায়ক্রমে গম ৪০০জন, ভুট্টা ২০০জন, সরিষা ৫৮০০জন, সূর্যমুখী ৫০জন, চিনাবাদাম ২০০জন পেঁয়াজ-১৫ জন, মসুর ৫০ জন এবং খেসারি ১০০ জন মোট ৬ হাজার ৮১৫ জন কৃষকের মাঝে বীজ এবং সার বিতরণ করা হয়।

T.A.S / T.A.S

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা