ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

প্রথমবার নেতৃত্ব দিতে নেমেই মাইলফলকে মিরাজ, ব্যাটিংয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ৩:৫০

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং ভরাডুবিতে বড় পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ জয়ে সমতার পর তৃতীয় তথা শেষ ম্যাচ রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। 

আজ (সোমবার) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এর আগে প্রথম দুই ম্যাচে যে দল আগে ব্যাট করেছে, তারাই সহজ জয় পেয়েছিল। 

কুঁচকির ইনজুরিতে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে বাংলাদেশের ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন তিনি। 

সিরিজ জয়ের লক্ষ্যে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। শান্তর জায়গায় দলে ফিরেছেন জাকির হাসান। এ ছাড়া পেসার তাসকিন আহমেদের জায়গায় অভিষেক হচ্ছে আরেক পেসার নাহিদ রানার।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রহমাত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা