ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ আটক ১


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ৩:৫৮

নরসিংদীর রায়পুরায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী ও ওষুধ জাতীয় বিভিন্ন পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মো. সাদেক (৪৫) নামে কার্ভাডভ্যানের চালকের এক সহযোগীকে আটক করা হয়।

আটক ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা। সোমবার (১১ নভেম্বর) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন এ তথ্য জানান। এর আগে রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে কাভার্ডভ্যানসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক চালকের সহযোগী সাদেক সিলেটের জৈনত্যাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মছন মিয়ার ছেলে। তার বাবাও পেশায় একজন ড্রাইভার।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন সাংবাদিকদের জানান, রোববার রাতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শিবপুর উপজেলার মুনসেফেরচর এলাকার ইটাখোলা মোড়ে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট থেকে একটি কাভার্ডভ্যান বিপুল সংখ্যক ভারতীয় প্রসাধনী সামগ্রী কর ও শুল্ক ফাঁকি দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছে। সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিমটি মহাসড়ক ধরে ভৈরবের দিকে এগিয়ে যেতে থাকে। ডিবি পুলিশের টিমটি রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার  লাল মিয়ার ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে একটি কাভার্ডভ্যানকে দাঁড়ানো দেখতে পায়। এ সময় কাভার্ডভ্যানের ভেতরে কী আছে চালককে জিজ্ঞেস করলে সে দৌঁড়ে পালিয়ে যায়। পরে চালকের সহযোগী সাদেকসহ কার্ভাডভ্যানটিকে আটক করে নরসিংদী ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছে শুল্ক ফাঁকি দেওয়া এসব প্রসাধনী ও ওষুধ জাতীয় পন্য সিলেটের সীমান্ত এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিল তারা। তবে এসব পণ্যের কোনো চালান কপি বা রশিদ দেখাতে পারেনি আটক ব্যক্তি। আটক ভারতীয় প্রসাধনী সামগ্রী ও পণ্যের কাভার্ডভ্যানসহ আনুমানিক মূল্য এক কোটি  টাকা হতে পারে।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা