ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় শেখ হাসিনা, সাবেক পুলিশ সুপারসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১১-১১-২০২৪ বিকাল ৫:১৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার কিসামত হলদিয়া গ্রামের বাসিন্দা ওহেদুর রহমান একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন পুলিশ সুপার কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি, সম্পাদকসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলাটি গাইবান্ধা জেলা জজকোর্টে  দায়েরের পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট ২০২৪ সালে সরকার বিরোধী আন্দোলনে ছাত্রজনতার মিছিলে অংশগ্রহণকারী ওহেদুর রহমানকে হত্যা প্রচেষ্টার উদ্দেশ্যে গুলি করা হয়। এ সময় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশের তৎকালীন কর্মকর্তাদের হুকুমে মিছিলে সরাসরি গুলি চালানো হয়। এতে বাদীসহ অনেক ছাত্রজনতা গুলিবিদ্ধ হন। ওহেদুর রহমানের শরীরে মোট ৯টি বুলেট লাগে, এবং তাকে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাদী আরও অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসা চলাকালীন আওয়ামী লীগের ৫-১০ নম্বর আসামিদের নেতৃত্বে ৫০-৬০ জন অজ্ঞাত সন্ত্রাসী হাসপাতাল আক্রমণ করে এবং আহত ছাত্র জনতাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে। পরিস্থিতির ভয়ে বাদী চিকিৎসা অসম্পূর্ণ রেখেই হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে ডা. তাজুল ইসলামের চেম্বারে একটি বুলেট অপসারণ করা হয়। শারীরিক সুস্থতা অর্জনে সময় লাগায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী জানান।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন: ১. শেখ হাসিনা - সভানেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা ২. মো. কামাল হোসেন - তৎকালীন পুলিশ সুপার, গাইবান্ধা, ৩. মো. ইব্রাহীম - অতিরিক্ত পুলিশ সুপার, গাইবান্ধা, ৪. মো. মাসুদ রানা - অফিসার ইনচার্জ, সদর থানা, গাইবান্ধা, ৫. মো. আবু বক্কর সিদ্দিক - সভাপতি, গাইবান্ধা,৬. মো. মোজাম্মেল হক মন্ডল - সাধারণ সম্পাদক, গাইবান্ধা,৭. সর্দার সাঈদ হোসেন লোটন - সভাপতি, গাইবান্ধা জেলা যুবলীগ, ৮. শাহ আহসান হাবীব রাজীব - সাধারণ সম্পাদক, গাইবান্ধা জেলা যুবলীগ,
৯. মো. আসিফ সরকার - সাবেক সভাপতি, গাইবান্ধা জেলা ছাত্রলীগ,১০. মো. মোসাদ্দেক (মামুন) - সাবেক সাধারণ সম্পাদক, গাইবান্ধা জেলা ছাত্রলীগ

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, রাজনৈতিক বিরোধের কারণে বাদীর উপর পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছিল, যাতে ওহেদুর রহমানসহ অনেক আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। এজাহারে উল্লেখ করা হয় যে, ২০২৪ সালের ৪ আগস্ট গাইবান্ধায় একটি আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ছাত্রজনতার ওপর গুলি চালানো হয়।

মামলার তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়া হয়েছে।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত