সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী
শরীয়তপুরের ডামুড্যায় গ্রামীণ সড়কের পাশে ১০টি ব্যাগ ভর্তি অবস্থায় পড়েছিল বোমা সদৃশ বস্তু। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী এসে সড়কের জায়গাটি ঘিরে রেখেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশে বোমা সদৃশ বস্তু দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উত্তর আকালবরিশ গ্রামের রাস্তার পাশে ১০ টি কালো রঙের হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ বস্তু বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বোমা সনাক্তকরণ ও উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। খবর পাওয়ার পর থেকেই সড়কের ওই স্থানটি ঘিরে রেখেছে পুলিশ।
স্থানীয় আব্দুল জলিল বলেন, সকালে কয়েক জন লোক এক সাথে সড়কটি দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে একজন দেখতে পায় ঝোপের মধ্যে কালো রঙের ব্যাগ। ব্যাগগুলো দেখে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে এলাকাটি ঘিরে রেখেছে। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে এখন পর্যন্ত ঘটনাস্থলেই আছি, এখানে ছড়িয়ে ছিটিয়ে রহস্যময় প্রায় ১০টি ব্যাগ পরে আছে। তদন্ত না করে কিছু বলতে পারবো না।
T.A.S / T.A.S
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার