ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে গেল বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে খারাপ খবর পেল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ৮ থেকে ৯ নম্বরে নেমে গেল তারা।
সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এলো বদল। সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে নয়ে ঠেলে আটে উঠে গেল আফগানরা।
এই সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিলো বাংলাদেশের, আফগানদের ছিলো ৮৫। আফগানিস্তান অবশ্য তিন সিরিজ ধরেই দারুণ খেলছে। শারজায় তারা একে একে হারালো আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর একে একে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পিছিয়ে ১৩ নম্বরে আছে।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি