ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সুবর্ণচরে চলাচলের জায়গা বন্ধ করে দিলেন প্রতিপক্ষ! প্রশাসনের হস্তক্ষেপ জরুরী


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ১১:৩৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালী সুবর্ণচরে  এক অসহায় পরিবারের নিজ মালিকীয় বসতঘর বাড়ীর ৭০ বছরের অধিক চলাচলের এক মাত্র জায়গাটি বন্ধ করে সমাজকে বৃদ্ধাঙ্গু্লি দেখিয়ে ৮ টি পরিবারকে বন্ধী করে রাখার অভিযোগ পাওয়া গেছে, এতে বন্ধী রয়েছে ঐ বাড়ীর একাধিক পরিবার, শিক্ষার্থী, শিশু কিশোরসহ পরিবারের সদস্যরা  এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

১১ নভেম্বর (সোমবার) ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম চর জুবিলী গ্রামের বাসার মিয়ার বাড়ীতে।

ভুক্তভোগী পরিবার, থানায় লিখিত অভিযোগ এবং সরজিমনে গিয়ে জানাযায় চর জুবিলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম চরজুবিলী গ্রামের বাসার মিয়া তার বাড়ীটিতে ৭০/৭৫ বছর ধরে বসবাস করছেন, প্রতিবেশী পশ্চিম চরজুবিলী গ্রামের মৃত সৈয়দ মুন্সির পুত্র মোঃ আবু্ল কাশেম (৫২), মোঃ হারুন (৪৮), আবুল কাশেমের পুত্র  জসিম উদ্দিন (৩৭)সহ অজ্ঞাত ৪/৫ জনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা জোর পূর্বক তাদের এক মাত্র চলাচলের রাস্তাটি গাছের খুটি, বল্লব দিয়ে বন্ধ করে দেন। এ নিয়ে প্রতিবাদ করলে মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়া হয়।

ভুক্তভোগী আবুল বাসারের ছেলে জাকির হোসেন স্খানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছে বিচার চাইলেও আবু্ল কাশেম সালিশ বিচারের তোয়াক্কা না করে ৮/১০ দিন ধরে ঐ ৪ টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে রেখেছেন এতে স্কুলে যেতে পারছেন না ঐ পরিবারের কোমলমতি শিক্ষার্থীরা,  নিত্য দিনের কাজ করতেও ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবার গুলোর।  এক দিকে পুকুর অন্যদিকে ফসলী জমি বাড়ি থেকে বের হবার দ্বিতীয় কোন সড়ক না থাকায় ৮ টি পরিবার বর্তমানে বন্ধী রয়েছে এ যেন সমাজকে বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছে অভিযুক্তরা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী মোঃ আলী ,  মোঃ স্বপন বলেন কাশেম মিয়া ৮/১০ দিন ধরে জোর পূর্বক তাদের চলাচলের জায়গা বন্ধ করে দিয়েছে এলাকাবাসী প্রতিবাদ করলেও কারো কথা তিনি মানেন না, গ্যাড়ত্যাড়া প্রতিকৃতির মানুষ তিনি, আমরা এমন ন্যাক্ক্যারজনক ঘটনা আমরা তার এ অমানবিক আচোনের উপযুক্ত বিচার চাই। 

অভিযুক্ত কাশেমকে ঘটনার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আমি অপরাধ করেছি, রাস্তা আমি বন্ধ করে দিয়েছি পারলে তারা কিছু করে দেখাক। 

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, একজন এসআইকে দ্বায়িত্ব দেয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / T.A.S

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি