ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

চোর ও পুলিশ দু’পক্ষকেই বিপাকে ফেলবে আইফোনের নতুন ফিচার


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ১২:৯

চোর ও পুলিশ দুই পক্ষকেই বিপাকে ফেলছে আইফনের নতুন ফিচার। স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা বাইপাস করা কঠিন করে তুলছে ফিচারটি। দীর্ঘ সময় আইফোন আনলক করা না হলে নতুন ফিচারের মাধ্যমে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়।

এক প্রতিবেদনে বলা হয়, কিছু আইফোন মডেল ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মকর্তারা। তবে এসব স্মার্টফোনের সুরক্ষা ব্যবস্থা বাইপাস করতে গেলেই তা স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাচ্ছিল। এতে ফোনের নিরাপত্তা ভেঙে তথ্য সংগ্রহ করা আরও কঠিন হয়ে উঠছে। 

গবেষণা সংস্থা ৪০৪ মিডিয়ার বলছে, পুলিশ শুরুতে ভেবেছিল অ্যাপল হয়তো এমন কিছু করেছে, যার মাধ্যমে আইফোন কোনো অন্য ডিভাইসের সংকেত পেয়ে রিবুট হতে পারে। 

তবে সাইবার সিকিউরিটি গবেষক জিসকা জানান, নতুন ফিচারটি নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত নয়। ‘ইনঅ্যাক্টিভিটি রিবুট’ ফিচারটির কাজ হলো যদি আইফোনটি একটি নির্দিষ্ট সময়ের বেশি আনলক না করা হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাবে। যখন কোনো আইফোনকে চার দিনের জন্য আনলক করা হয় না, তখন নতুন ফিচারটি ফোনটিকে স্বয়ংক্রিয়ভাবে রিবুট করে দেয়। ফলে চোর বা পুলিশ যদি কোনোভাবে ফোনটি আনলক করে নেয়ও, তার পরও কিছুক্ষণ পর ফোনটি আবার লক হয়ে যাবে।

আইফোনগুলোয় মূলত দুই ধরনের এনক্রিপশন থাকে। যখন ফোন লক থাকে, তখন এটি সর্বোচ্চ নিরাপত্তা মোডে থাকে। এ অবস্থায় ফোন থেকে তথ্য চুরি করা প্রায় অসম্ভব। কিন্তু যখন ফোন আনলক থাকে, তখন বিশেষ টুল ব্যবহার করে ফোন থেকে তথ্য চুরি করা সম্ভব। নতুন ফিচারটি ফোনকে সব সময় সর্বোচ্চ নিরাপত্তা মোডে রাখে। ফলে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

T.A.S / T.A.S

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন

এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের

এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও

ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন

জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস

অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?

জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়

চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?

উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’