নজরুল বিশ্ববিদ্যালয় সিওয়াইবি শাখার নতুন নেতৃত্বে হাসান-প্লাবন
ভোক্তা অধিকার সংগঠন 'কনশাস কনজ্যুমার্স সোসাইটি' (সিসিএস) এর যুব শাখা 'কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ' (সিওয়াইবি) এর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো: হাসান রহমানকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের এস এম মোজতাহীদ প্লাবনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি'এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি জামাল হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমাইয়া শারমীন শিমু, মো. আলমগীর হোসেন। সাংগঠনিক সম্পাদক মো: শাহাদাত হোসাইন, অর্থ সম্পাদক মো. মুতাসিম বিল্লাহ। দপ্তর সম্পাদক জেরিন ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ওমর তারিক। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহুল রাহা, সমাজসেবা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পি। কার্যকারী সদস্য আবু হানিফ, আশিক কবির, তাসিন আহমেদ, ইশরাক জাহান।
এছাড়া 'কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ' (সিওয়াইবি) এর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: মাহবুবুর রহমান (জনি), ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: আশরাফুল আলম, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো: মনির আলম।
উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪২টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।
T.A.S / T.A.S
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য