ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শেখ জামালের হয়ে আশরাফুলের ঝড়ো ব্যাটিং


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ৪:২০

ডিপিএলে প্রথম ম্যাচে রান আউট হয়ে হাফ সেঞ্চুরি মিস করেছিলেন মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ঝড়ো শুরু করলেও আবারো ফিফটির কাছে গিয়ে ফিরেছেন শেখ জামালের এই ওপেনার।

মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। সেদিন রান আউটে যেখানে শেষ আজ ওপেনিংয়ে নেমে যেন সেখান থেকেই শুরু করেছিলেন আশরাফুল। নিজের প্রথম বলেই মুকিদুল ইসলাম মুগ্ধকে ফ্লিক করে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন আশরাফুল।

ব্যক্তিগত ২০ রানের মধ্যেই ৩ ছক্কা হাঁকান অ্যাশ। তার সঙ্গে গাজি গ্রুপের বোলারদের ওপর তান্ডব শুরু করেন সৈকত আলীও। ব্যক্তিগত ২ রানে জীবন পেয়ে পাওয়ার প্লে’তে আর পেছনে তাকাননি এই ব্যাটসম্যান। তবে দলীয় ৬৯ রানে ফিরতে হয় তাকে।

এরপরও নাসিরকে নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আশরাফুল। কিন্তু ফিফটির কাছে দিয়ে ৪১ রানে আরিফুল হকের বলে নাসুম আহমেদের দারুণ ক্যাচে ফিরতে হয় তাকে। ৩৫ বলের এই ইনিংসকে ৪ ছক্কা হাঁকিয়েছেন আশরাফুল।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড